প্রশ্ন:
ব্রেস্টফিডিং নিয়ে ডিটেইলস জানতে চাচ্ছিলাম।সবার এই কি ডেলিভারির আগেই কোলোস্ট্রাম প্রডিউস হয়? যাদের হয় না,তাদের কি ডেলিভারীর পর পরই ব্রেস্টমিল্ক চলে আসে? একজন্য কি আগে থেকে কিছু করতে হয়? যাদের আসতে ৩-৪দিন সময় লাগে,ঐ সময়টা কিভাবে ম্যানেজ করা হয়? বা যাদের আরও বেশি সময় লাগে তারাও কিভাবে ম্যান করবে? আমার এখন ৩৮+উইক, প্রথম প্রেগ্ন্যাসি। তাই এরকম ডিটেইলস জানতে চাচ্ছিলাম।
থ্যাঙ্কিউ সবাইকে
উত্তর :
১. ডেলিভারির আগেই এমনকি কনসিভেরও আগে যখন আপনার প্রথম পিরিয়ড শুরু হয় তখন থেকে একজন মেয়ের শরীরে স্তন তৈরির কাজ শুরু হয় যাতে গর্ভধারণ করলে তা থেকে দুধ উৎপাদন হতে পারে।
২. গর্ভধারনের পর স্তন আরও সুগঠিত হয়। আসন্ন সন্তানের চাহিদা যাতে মিটে সে জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয় পুরো প্রেগন্যান্সিজুড়ে।
৩. গর্ভাবস্থায় আপনার স্তন থেকে তরল নিঃসরণ হতে পারে, নাও পারে। যদি নিঃসরণ হয় সেটা কলস্ট্রাম বা শালদুধ। এরকম নিঃসরণ হলে আপনি হ্যান্ড এক্সপ্রেশন শিখে রাখলে আপনার জন্য সুবিধা হবে।
৪. যদি প্রসবের আগে কোন ধরনের তরল নিঃসৃত নাও হয় তবু প্রসবের পরপরই শালদুধ আসতে থাকে। আগে থেকে কিছু করার প্রয়োজন নেই।
৫. প্রসবের পর মূলদুধ আসতে ৩-৫ দিন সময় লাগে। এর আগ পর্যন্ত শালদুধ আসে। ৩-৫ দিনের আগে মূল দুধ আসার কোন প্রয়োজন নাই। ওই বয়সে নবজাতকের পাকস্থলী এতটাই ছোট থাকে যে শালদুধ যথেষ্ট। আর শালদুধে এত বেশি পরিমাণ পুষ্টি থাকে যে শুরুর কিছুদিন নবজাতকের পাকস্থলীকে নতুন খাবারে অভ্যস্ত করতে ওই শালদুধ অপরিহার্য।
✅ কেন বলেন তো? কারণ, এর আগে তো বাবুকে কোন খাবার খেতে হয় নি, হজমও করতে হয় নি । দরকারি সব পুষ্টি সে মায়ের কাছ থেকে রেডিমেড পেয়েছে আমবিলিক্যাল কর্ড দিয়ে! তো নতুন পাকস্থলীকে খাবারে এবং হজম প্রক্রিয়ার অভ্যস্ত করতে এই শালদুধ সেই পরিবেশ তৈরি করে দেয়।
✅তাহলে এখন বলেন, আলাদা কোন ম্যানেজমেন্ট দরকার আছে? ❌🍼❌
নাই। আপনার কাজ হল ২৪ ঘন্টায় ৮-১২ বার কিংবা বারবার বুকের দুধ(শালদুধ) দিতে থাকা এবং বাবুকে নিজের কাছে রাখা। আপনি যত বেশি সংখ্যাকবার বাবুর চাহিদা অনুযায়ী বুকের দুধ দিতে থাকবেন তত তাড়াতাড়ি মূল দুধ নামা শুরু করবে। আপনি যত কমবার দুধ দিবেন, মূল দুধ আসতে তত দেরি হবে।
📌আপনি যদি ব্রেস্টফিডিংয়ের একদম ডিটেইলস জানতে চান তাহলে “ব্রেস্টফিডিং ও বেবিকেয়ার” কোর্সটি করে ফেলতে পারেন। বিস্তারিত জানতে মাতৃত্বে ইনবক্স করতে পারেন।
নাসরিন সুলতানা
আমানি চাইল্ডবার্থ এডুকেটর ও ডুলা,
মাতৃত্ব।