বাচ্চাদেরকে বইয়ের সাথে পরিচিত করতে বই কিনে দিতে হয়, তাদের সামনে বই পড়তে হয়। তবে বইয়ের সাথে সম্পর্ক গাঢ় করতে তাদেরকে নিয়ে বুক ট্যুরে যেতে হয়। লাইব্রেরিতে, বইয়ের দোকানে কিংবা নতুন ধারার বেসরকারি লাইব্রেরী কাম হ্যাঙআউট প্লেসে।
বাচ্চাকে বইমূখী করাটা বেশ চ্যালেঞ্জিং কাজ এবং সমানভাবে রিওয়ার্ডিংও বটে।
ঢাকায় বাচ্চাদের জন্য বেশ কয়েকটা বই পড়ার জায়গা আছে, যদিও সেগুলো বসবাসকারী নগরবাসীর তুলনায় বেশ অপ্রতুল
- পাঠক সমাবেশ (শাহবাগ আজিজ সুপারের বিপরীতে)
- বেঙ্গল বই (ধানমন্ডি ২৭, মিনাবাজারের পাশে)
- নিলক্ষেতে বইয়ের দোকানে (বসার জায়গা নেই, বেশিক্ষণ পড়লে দোকানী বিরক্ত হতে পারে)
আপনার বাচ্চাকে কোথায় বই পড়তে বা বই ব্রাউজ করতে নিয়ে যান? ঢাকা কিংবা ঢাকার বাইরে
শেয়ার করুন।