বিগত ১৪মাসে আমি আমার মেয়ের জন্য এই ৬ ধরনের ডায়পার ব্যবহার করেছি। ব্যাক্তিগত ভাবে ডায়পারের মান অনুযায়ী আমি রেটিং দিয়েছি। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের পক্ষে খুব দাম দিয়ে ডায়পার কেনা সম্ভব হয় না। আমাদের আয়ত্তে যা আছে তাই ব্যবহারের চেষ্টা করি। কোন ডায়পার কেমন লেগেছে তা শেয়ার করবো।

🔵নিওকেয়ার- এক কথায় বেস্ট এভার ডায়পার। টাকা উসুল হয়ে যায়। নিউবর্ন বেবিদের জন্য এই ডায়পার বেস্ট। ২০২৪ সালে ডাক্তার আমাকে এটাই সাজেস্ট করেছিল যেহেতু আমার মেয়ের ওজন অনেক কম ছিল। এটা এতোটাই সফ্ট যে ব্যবহার না করলে বুঝবেন না। ৬২০টাকায় ২০পিস পাওয়া যায়। ২মাস ব্যবহার করি।
🔵বসুন্ধরা ডায়প্যান্ট- এই ডায়পার কিনে একেবারেই ভালো লাগেনি। অনেক হার্ড ছিল আর খসখস করতো। রেটিং ৩এর বেশি দেয়া সম্ভব না। এমন কি এর পেছনে স্টিকারও ছিল না।👎 ৬৪০টাকায় ৪২ পিস পাওয়া যায়। ২য় বার আর কিনি নাই।
🔵টুইংকেল - আমার কাছে বেশ ভালোই লেগেছে। কিন্তু এই ডায়পারের অনেক স্ট্রং একটা স্মেল আছে যা ভালো লাগে নি। সফ্ট ছিল , কিন্তু ডায়পার ভরে গেলেও লাইন নীল হয় না😔। ৬৪০টাকায় ৪২পিস। বেশ কয়েকমাস ব্যবহার করেছি।
🔵হ্যাপিন্যাপি- সেসময়ে নিওকেয়ারের পর এই ডায়পারের ফ্যান হয়ে যাই। সবমিলিয়ে আমার অনেক ভাল লেগেছে। কোনো র্যাশ হয় নি। ৬৩০-৬৪০ টাকায় ৪২পিস।টানা ব্যবহার করেছি।
🔵হাইকেয়ার- সবচেয়ে বড় ভুল ছিল এই ডায়পার কেনা। এতো বাজে আর ফালতু ছিল যা বলার বাহিরে। সেবার আমার মেয়ের র্যাশ হয়। কোনোভাবেই যাচ্ছিল না। ডাক্তারের পরামর্শে ডায়পার পরিবর্তন করে ফেলি। ৬০০ টাকা নিয়েছিল।
🔵এভোনী- এই ডায়পারের কথা আর কি বলবো❤️ মাখন। এতো সফ্ট, অনেক ভালো স্যুট করে আমার মেয়ে। এখন বলতে পারি নিওকেয়ারের পর এটাই বেস্ট বা নিওকেয়ারের সমকক্ষ। ৬৩০ টাকা ৪০ পিস। বর্তমানে ব্যবহার করছি।
মূলত আমি হ্যাপিন্যাপি আর এভোনী ব্যবহার করি মেয়ের জন্য। যখন যেটা পাওয়া যায়। আর কোনো ডায়পার ৬ঘন্টার বেশি ব্যবহার করি না। এর আগে যদি ডায়পার ভরে যায় তাহলে খুলে ফেলি।
আপনাদের আছে কোন ডায়পার কেমন লেগেছে জানাবেন
মাতৃত্ব ফেসবুক গ্রুপে পোস্ট করেছেন Alyza Khan